শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ENTER TV


ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ভূরুংগামারী উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইট ভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ দুইজন চিহ্নিত মাদককারবারিকে ১। মো: শামিম মিয়া (৩২), পিতা: মৃত সিরাজুল ইসলাম, সাং - গছিডাঙ্গা, পাইকেরছড়া  ২। ধৃত- মো: মেহেদী হাসান (১৯) পিতা: আজিম উদ্দিন
সাং- গছিডাঙ্গাকে গ্রেফতার করেছে ভূরংগামারী থানা পুলিশ। এসময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায় মোঃ শামীম মিয়া নামের মাদক কারবারি। পালানোর সময় পায়ে আঘাত পায় উক্ত মাদক কারবারি। পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত মাদককারবারি । তাকে গ্রেফতার করার জন্য উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে ভূরুংগামারী সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এস.আই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল পরিচালনা কালে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় ইয়াবা ট্যাবলেট সহ উক্ত মাদককারবারিদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন উক্ত মাদক কারবারিদ্বয় পরিবহন ব্যবসার সাথে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্র‍য় করে। ভূরুংগামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক ট্রাক শ্রমিকরা ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ে জড়িত। মাদকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

মোঃ রফিকুল ইসলাম, 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি