শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ও ‌ মহানগর শাখার উদ্যোগে ‌‌
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কমিটির সভাপতি নাজনীন রহমান।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। আগামী দিনে বিএনপির
চেয়ারম্যান প্রধানমন্ত্রী ‌ তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন তারা।
বক্তারা ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক রোজী আক্তার, মহানগর কমিটির সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সহ-সভাপতি পলি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাজমা আহমেদ শিপন, কোতোয়ালি থানা শাখার সভাপতি সেলিনা আজিজ, সোনিয়া বিশ্বাস, মৌসুমী, রেশমা, সখিনা, কামরুন নাহার, লাভলী আক্তার, পারভিন আক্তার ও বিথিসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে ফিরে আসে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

 

বিপুল চন্দ 

ফরিদপুর জেলা প্রতিনিধি