শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় মাদক কারবারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় মাদক কারবারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় মাদক কারবারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাদকবিরোধী প্রতিবাদ করায় অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ হাতেম আলী প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বিরোধী প্রতিবাদ করায় হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৯ সেপ্টেম্বর বিকালে ব্রহ্মরাজপুর বাজারে তাদের প্রকাশ্য মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকার নিরীহ নাগরিক জাকির হোসেন ও আব্দুল কাদের এর উপর জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হত্যাকান্ডের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার শিকার হয়ে আহত ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন, দহাকুলা গ্রামের আজিমুদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ও ইয়াবা কারবারি জিয়া, তার ভাই হাফিজুল এবং জিয়ার দুই পুত্র ফাহিম ও নাঈম দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। 
ফ্যাসিবাদের আমলে হামলাকারী মাদক ব্যবসায়ী জিয়া ছিল পুলিশের দালাল, পরবর্তীতে পট পরিবর্তনের পর সে গিরগিটির মত রং পাল্টিয়ে বিএনপি'র সমর্থক সেজে   জিয়া ফাউন্ডেশন এর ভুয়া পরিচয় ব্যবহার করে সে সরকারি সম্পদ ও জিয়া ফাউন্ডেশনের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে অবৈধভাবে ভোগ করছে। সে অনেকের সামনে বলেছে সে জিয়া ফাউন্ডেশন থেকে ভাতা পায়। 
জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধুলিহর বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে। তার বিরুদ্ধে সুইপার সম্প্রদায়ের স্ত্রী কে জোরপূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং এলাকায় একাধিক নারীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির জ্বলন্ত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। 
মানববন্ধনে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুর্ধর্ষ আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার না  করলে  জনগণ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের অসংখ্য জনগণ  উপস্থিত ছিলেন।
এ সময় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।

 

আবু জাফর 

সাতক্ষীরা প্রতিনিধি