শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নামী ব্র্যান্ডের পণ্যে পোকা পেলেন অভিনেত্রী বিপাশা

নামী ব্র্যান্ডের পণ্যে পোকা পেলেন অভিনেত্রী বিপাশা

নামী ব্র্যান্ডের পণ্যে পোকা পেলেন অভিনেত্রী বিপাশা

খাবারের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নতুন একটি কন্টেনার খোলার পর সেটির ভেতরে ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পান বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও শেয়ার করেন বিপাশা। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখান অভিনেত্রী। তার দাবি, সদ্য খোলা প্যাকেটের ভেতরেই অসংখ্য ছোট পোকা দেখতে পেয়েছেন তিনি।

ভিডিওতে পণ্যটি আঙুলে তুলে দেখান বিপাশা। উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই পণ্যটি কৃমিতে ভরে গিয়েছে। একেবারে ছোট ছোট কৃমি। নতুন ডাব্বাটা খুলেছি, সেটার ভিতর প্রচুর কৃমি রয়েছে।’

বিষয়টি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেছেন বিপাশা। একই সঙ্গে ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিপাশা লিখেছেন, ‘আপনিই আমাদের একমাত্র ভরসা, আমরা যাতে নষ্ট বা ভেজাল পণ্য না পাই।’ এ সময় পোস্টের সঙ্গে করজোড়ের ইমোজিও দেন অভিনেত্রী।

তবে বিপাশার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পণ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

 

 

 

বিনোদন প্রতিবেদক

মোহিত লাল সাহা