শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে ড্রোন হামলা, ইরাকের কড়া পদক্ষেপ

সৌদিতে ড্রোন হামলা, ইরাকের কড়া পদক্ষেপ

সৌদিতে ড্রোন হামলা, ইরাকের কড়া পদক্ষেপ

সৌদি আরবের তেল পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলার পর ইরান সীমান্তের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে বাগদাদ। একই সঙ্গে হামলার ঘটনায় ইরাকের মায়সান প্রদেশে সামরিক অভিযানের দায়িত্বে থাকা এক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

রয়টার্সকে ইরাকের দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, সর্বশেষ ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরাক-ইরান সীমান্তের শালামচেহ ক্রসিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের ধরতে ইরাকজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো সর্বশেষ ড্রোন হামলাগুলোর উৎস ইরাকের ভূখণ্ড বলে নিশ্চিত হওয়ার পর এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত ওই কমান্ডার দক্ষিণ ইরাকের মায়সান প্রদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইরাক থেকে আসা একাধিক ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে তাদের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লক্ষ্য করে হামলা চালায়। এতে কয়েকজন আহত এবং পাইপলাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

ঘটনার পর সৌদি আরবের সঙ্গে উত্তেজনা কমাতে ইরাকি সরকার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাগদাদ।