শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোবেলের জন্য আক্ষেপ হয় নব্বই দশকের ব্যান্ড তারকা টুলুর

নোবেলের জন্য আক্ষেপ হয় নব্বই দশকের ব্যান্ড তারকা টুলুর

নোবেলের জন্য আক্ষেপ হয় নব্বই দশকের ব্যান্ড তারকা টুলুর

বাংলা গানে সম্ভাবনাময় এক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মাইনুল আহসান নোবেল। কলকাতার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে নজর কাড়ার পর দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সৃজিত মুখার্জির সিনেমায় গান গাওয়ার পাশাপাশি দেশেও কনসার্ট ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।

তবে সময়ের সঙ্গে নানা বিতর্ক ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে সেই সম্ভাবনাময় পথ অনেকটাই থমকে যায়।

দরাজ কণ্ঠ ও গায়কীর জন্য প্রশংসিত এই শিল্পী চাইলেই আরও অনেক দূর যেতে পারতেন। এমন আক্ষেপ রয়েছে সংগীতাঙ্গনের অনেকেরই। এবার সেই আক্ষেপের কথা জানালেন নন্দিত শিল্পী, গীতিকার ও সুরকার আশিকুজ্জামান টুলু।

‘চাইম’ ও ‘আর্ক’ ব্যান্ডের সঙ্গে যুক্ত এই শিল্পী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে নোবেলকে নিয়ে হতাশা প্রকাশ করেন।

টুলু লেখেন, ‘নোবেলের জন্য খুব খারাপ লাগে একটা কথা ভেবে, কী অদ্ভুত প্রতিভা সম্পূর্ণ নিজের ইচ্ছায় একেবারে ধূলিসাৎ করে দিলো। এত সুন্দর তার গাওয়া ছিল, আহা!’

নোবেলের কয়েক বছর আগে প্রকাশিত গান ‘অভিনয়’-এর প্রসঙ্গ টেনে তার গায়কীর প্রশংসাও করেন টুলু। তিনি লেখেন, ‌‘‘কী আগুন জ্বলছে বুকে’ গানটা শুনলাম, ওর এক্সপ্রেশন, গায়কী, স্কিল, টোন সবকিছু একেবারে পাগল করে দেওয়ার মতো। ও যদি সিরিয়াস থাকত, এক্সট্রিমলি ভালো করত, অন্য লেভেলে চলে যেতে পারত। এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে খুব খারাপ লাগে।’

নোবেলের বর্তমান অবস্থার পেছনে মাদকের প্রভাব রয়েছে এমন ইঙ্গিতও দিয়েছেন টুলু। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আসলে এগুলো দেখতে আর ভালো লাগে না। নিজের চোখের সামনে নেশা করে ধ্বংস হয়ে যেতে বেশ কয়েকজনকে দেখেছি; তাই এসব দেখতে আর ভালো লাগে না।’

টুলুর এই পোস্টের পর নোবেলকে নিয়ে তার আক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেকেই। মন্তব্যকারীদের অনেকেরই মত, অসাধারণ কণ্ঠ ও প্রতিভা থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নোবেল নিজের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেননি।

 

বিনোদন প্রতিবেদক

মোহিত লাল সাহা