ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। এবার সদ্য তোলা তার একগুচ্ছ ছবি মুগ্ধ করল ভক্তদের।
গতকাল শুক্রবার বিকেলে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। এদিন কমলা রঙের পোশাকে নিজেকে ধরা দেন; বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি করেন নিজেকে।
ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ স্লিভলেস গাউনে। খানিক খোলামেলা আবহে তার মেকআপ ও সাজগোছে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। ডে লাইট ইন-ডোরের আবহে তোলা এসব ছবিতে তার উপস্থিতি যেমন সাধারণ, তেমনই আকর্ষণীয়।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা