শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগুনি শাড়িতে নজরকাড়া পূজা

বেগুনি শাড়িতে নজরকাড়া পূজা

বেগুনি শাড়িতে নজরকাড়া পূজা


কিছুটা নীরব ছিলেন, এবার যেন সেই নীরবতাই ভাঙলেন অভিনেত্রী পূজা চেরি। বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যার প্রতিটি লাইনে রয়েছে ফিরে আসার ইঙ্গিত। তার কথায়, যারা গল্প শেষ হয়ে গেছে ভাবছেন, তারা হয়তো গল্পের সেরা অংশটিই এখনো পড়েননি।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “যারা মনে করেন গল্প শেষ হয়ে গেছে, তারা সম্ভবত এখনো গল্পের সেরা অংশটি পড়েননি। কখনো কখনো দৃশ্যপট থেকে একটু সময়ের জন্য সরে যেতে হয়, যাতে ফিরে এসে শিরোনাম হওয়া যায়। তাদের ভাবতে দিন, স্পটলাইট অন্যদিকে চলে গেছে। কিছু আলো অন্ধকারের পরই আরও উজ্জ্বল হয়ে ওঠে।”

পূজার এই কথাগুলোকে অনেক দর্শক তার ক্যারিয়ার ও সাম্প্রতিক সময়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে, পোস্টে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। ফলে, রহস্যটা আরো বাড়িয়েছে তার এই বার্তা।

সম্প্রতি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন পূজা। চলতি বছরের মার্চে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন। তবে বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি।

এরপর সেপ্টেম্বরের শুরুতে ১৬ সেপ্টেম্বর তার বিয়ে হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে, সেই গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।”

এমন সময় বেগুনি শাড়ির ছবি দিয়ে পূজার ‘গল্প শেষ নয়’ বার্তা তাই নতুন কৌতূহল তৈরি করেছে। সত্যিই কি বড় কোনো কাজ বা নতুন অধ্যায়ের ঘোষণা আসছে? নাকি এটি শুধুই নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর বার্তা—উত্তর মিলবে সময়ের সঙ্গে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা