শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে আনলেন পরীমনি

এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে আনলেন পরীমনি

এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে আনলেন পরীমনি


আচমকাই অতীতে ফিরতে শুরু করেছেন নেটিজেনরা। দিনকয়েক ধরে সামাজিক মাধ্যমে আশি কিংবা নব্বইয়ের দশকের লুকে নিজেদের মেলে ধরার ট্রেন্ডে গা ভাসিয়েছেন প্রায় সবাই। এমন সময়ে কোনো এআই প্রযুক্তি ছাড়াই বাস্তবে ছেলেকে নব্বই দশকের আবহে ফুটিয়ে তুললেন চিত্রনায়িকা পরীমনি। ছেলের হেয়ারকাটে পরিবর্তন এনে তাকে যেন বানিয়ে দিয়েছেন সেই সময়ের এক মিষ্টি নায়ক।  

সামাজিক মাধ্যমে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’। 

ছবিতে নীল রঙের টি-শার্ট আর লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে পূণ্যকে। ছোট্ট পূণ্যের এই নতুন রূপ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা তা বলাই বাহুল্য।

ছবিগুলো প্রকাশ পেতেই মন্তব্য ঘরে প্রশংসার জোয়ার বয়ে গেছে। মিষ্টি এই লুকে পূণ্যকে দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ আবার অনেকেই বাবার সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘পুরাই বাপের মতন!’

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা