সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় মাদকসহ গ্রেপ্তার ১

কসবায় মাদকসহ গ্রেপ্তার ১

কসবায় মাদকসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ মোঃ জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটের সময় কসবা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর হালাদার সঙ্গীয় ফোর্সসহ কসবা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কসবা থানাধীন ৯নং কায়েমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামখোলা সাকিনে জনৈক মোঃ জমসেদ মিয়া (৫৭)-এর মালিকানাধীন বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত টিনের বেড়া ও দোচালা টিনশেডবিশিষ্ট গোয়ালঘরের ভিতর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ জমশেদ মিয়া (৫৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত কুটু মিয়ার ছেলে। তার ঠিকানা রাউৎখলা (ইউপি-কায়েমপুর), উপজেলা/থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোঃ জমশেদ মিয়ার দখল ও হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে

১। ৭০০ গ্রাম গাঁজা।
২। ১৬টি পৃথক টিনের ছিপিযুক্ত কাঁচের বোতলে রক্ষিত HE-MAN 9000 STRONG BEER নামীয় ভারতীয় মদ।

৩। ৬টি পৃথক লাল রঙের টিনের ক্যানে রক্ষিত KINGFISHER STRONG PREMIUM BEER নামীয় ভারতীয় মদ।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধারকৃত ভারতীয় মদের সর্বমোট পরিমাণ ১৩ লিটার ৪০০ মিলিলিটার।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ৭০০ গ্রাম গাঁজা এবং ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদ জব্দ করা হয়।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে এ সংক্রান্ত প্রেস রিলিজ প্রকাশ করা হয়।
সূত্র: কসবা থানা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম