শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

নড়াইল কৃষি ও কারিগরি কলেজের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। জমজমাট ও উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চতুর্থ সেমিস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানটি ক্রীড়া শিক্ষক সন্ধীপ কুমারের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি কলেজের অধ্যক্ষ বাবু সসীম কুমার।

টুর্নামেন্টে কলেজের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার মাঠ।

অনুষ্ঠান শেষে বিজয়ী চতুর্থ সেমিস্টারের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

 

 

আশিকুর রহমান সৌরভ

 নড়াইল