শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মারা গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়

মারা গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়

মারা গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়

মুক্তিযুদ্ধের সময় যে কণ্ঠ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিয়েছিল, সেই কণ্ঠ থেমে গেল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শিবু রায় আর নেই। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে একটি হাসপাতালে স্ট্রোকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শিবু রায়ের পরিচয় শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবেই সীমাবদ্ধ ছিল না। কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন সুরকার। দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও কাজ করেছেন। তার প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিবু রায়। স্বাধীনতার পরও সংস্কৃতিচর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সংগীত ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘ পথচলায় নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন শিবু রায়। তার কণ্ঠের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের সময়কার সাংস্কৃতিক সংগ্রামের স্মৃতি। একই সঙ্গে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে শিল্পী হিসেবে তার দীর্ঘ কর্মজীবনও তাকে সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ করে তোলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এছাড়া, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী তার শোকসন্তপ্ত পরিবারকে ঘিরে রয়েছেন।

শিবু রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শিল্পী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নেমে এসেছে শোক। তার দীর্ঘদিনের সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন। একইসঙ্গে, তার পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা