শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ।

বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ।

বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা

 যশোরের বাঘারপাড়া উপজেলার ১ নম্বর জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বর্ষপঞ্জি, চকলেট ও ফুটবল বিতরণ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শামীম আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তোমাদের মেধা, সততা ও পরিশ্রমই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ লস্কর, দপ্তর সম্পাদক ও বেতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রহিম লস্কর, জহুরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল কবির মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আফজাল এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করায় শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।