শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলকাতায় সম্মানিত জয়া আহসান

কলকাতায় সম্মানিত জয়া আহসান

কলকাতায় সম্মানিত জয়া আহসান


কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পিপলু আর খানের পরিচালনায় নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। এবারের উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

‘জয়া আর শারমিন’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। উৎসবের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে চলচ্চিত্রটি।

পুরস্কারের অনুভূতি জানাতে গিয়ে জয়া  বলেন, ‘ এই স্বীকৃতিকে আমার জন্য যেমন আনন্দের, তেমনি ‘জয়া আর শারমিন’ ছবির পুরো দলের জন্যও বিশেষ অর্জন। এই পুরস্কার শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আনন্দ ও গর্বের বিষয়। বিশেষ করে লকডাউনের মতো একটি সীমাবদ্ধ সময় ও দুই নারীর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি কলকাতার দর্শক, সমালোচক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, সেটিও আমার কাছে গুরুত্বপূর্ণ।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা