শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা

ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা

ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা

 


ফরিদপুরে শুরু হয়েছে গণেশ পূজা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শহরের মহিম স্কুল মাঠে চার দিনব্যাপী এবং সনাতনী ঐক্য ধারার উদ্যোগে গৌর-গোপাল আঙ্গিনা মাঠে তিন দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার 
(১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত অংশ নেন। পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উদ্বোধনী দিনে মঙ্গলঘট স্থাপন, পূজা ও পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক গণেশ বন্দনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা আরতি ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।  

আয়োজকরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন সনাতনী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এদিকে পূজা উপলক্ষে মহিম স্কুল মাঠে চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অন্যদিকে গৌর-গোপাল আঙ্গিনা মাঠে সনাতনী ঐক্য ধারার আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠান আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে  

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর