শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার।শাহ

কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার।শাহ

কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার।শাহ

মোহাম্মদ ফোরকানুল ইসলাম 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়ালসহ মোট আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌর রাস্তার মোড়সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালানো হয়। কসবা থানার এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)। তারা সবাই কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় ১৫ সেপ্টেম্বর মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা হয়েছে। পলাতক দুই আসামি ও অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।