দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বকুলপুর’-এর নতুন মৌসুম আসছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং এর সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘বকুলপুর সিজন-৩’।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) দীপ্ত টিভি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটকের অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালকসহ দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একদিকে যাত্রাপালার রঙিন জীবন ও নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই সিজনের কাহিনি
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা