শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিবেটিং ক্লাবের বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করলেন মান্না

ডিবেটিং ক্লাবের বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করলেন মান্না

ডিবেটিং ক্লাবের বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করলেন মান্না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘আঁধারে ঘেরা দিনগুলি’ শীর্ষক গণরুম, গেস্টরুম ও ট্যাগিং নির্যাতন বিষয়ক বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃতি সন্তান নুরুল জান্নাত মান্না।
​এক জমকালো অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হাত থেকে তিনি এই বিজয়ের পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
​বিশ্ববিদ্যালয় জীবনের গণরুম ও গেস্টরুমের অভিজ্ঞতা এবং নির্যাতনের প্রেক্ষাপটে আয়োজিত এই প্রতিযোগিতাটিকে অত্যন্ত অর্থবহ উল্লেখ করে নুরুল জান্নাত মান্না আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতি বছর মুহসীন হল ডিবেটিং ক্লাব এমন সুন্দর ও শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 


মো: রেজুয়ানুল হক

 পাকুন্দিয়া