বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জুলাই যোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
এ সময় হোসেনপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জুলাই চেতনাকে ধারণ ও সংরক্ষণ এবং আগামী দিনে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জুলাই যোদ্ধাদের সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের যেকোনো যৌক্তিক দাবি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে হোসেনপুর উপজেলার জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।
