রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালের তারকা লেগস্পিনারকে দলে টানল রাজশাহী

নেপালের তারকা লেগস্পিনারকে দলে টানল রাজশাহী

নেপালের তারকা লেগস্পিনারকে দলে টানল রাজশাহী

 


নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে এই খেলোয়াড়কে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আজ (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লামিচানেকে দলে নেয়ার খবর জানিয়েছে রাজশাহী।আসন্ন বিপিএলের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে রাজশাহী। সরাসরি চুক্তিতে ইতোমধ্যে এক ঝাঁক বিদেশি তারকা দলে টেনেছে তারা। সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ নেওয়াজ, জিমি নিশাম, হুসাইন তালাতরা আছেন তাদের মধ্যে। এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হলেন লামিচানে।


বিপিএলে এর আগেও খেলে গেছেন লামিচানে। ২০১৯ সালের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে ৬ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।