রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক

পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক

পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক


সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। টুর্নামেন্টে তিন ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, তবে একবারও হাত মেলানোর সৌজ্যনতা রক্ষা করেননি ভারতের ক্রিকেটাররা। এবার সেই একই পথে হাঁটলেন ভারতের যুব দলের অধিনায়ক। রোববার (১৪ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে।এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনা একাধিকবার ঘটলেও তা ছিল জাতীয় দল পর্যায়ে। কিন্তু আইসিসি চেয়েছিল, অন্তত বয়সভিত্তিক ক্রিকেটে রাজনৈতিক বিষয়ে এড়িয়ে সৌজ্যনতা বজায় রাখুক দুই দল। তবে আইসিসির সেই চাওয়া আমলে নেয়নি ভারতের যুব দল।