শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


নওগাঁর পোরশায় বাসার ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের মোঃ মোজাফফর হোসেনের ছেলে। বাবা-ছেলে মিলে উপজেলার তাঁতিপাড়া মোড়ে হোটেল ও মিষ্টির ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দোকানের কাজ শেষ করে বাসায় যাওয়ার কথা বলে বের হন আল মামুন। দুপুর ১২টার দিকে তিনি বড়গ্রাম শাহুপাড়ায় তাদের ভাড়া বাসার ছাদে ভেজা কাপড় শুকাতে যান। এ সময় ছাদে থাকা একটি বৈদ্যুতিক তারে ছিদ্র থাকায় ভেজা কাপড়ের সংস্পর্শে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় বিকট শব্দ হয় এবং বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। এতে আল মামুন ছাদ থেকে নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুনের ঠোঁটের নিচের অংশ ঝলসে যায় এবং বাম হাতের কনুইয়ের ওপরের অংশ পুড়ে যায়।
ঘটনার পর নিহতের বাবা মোঃ মোজাফফর হোসেন পোরশা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-