শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ টাকায় দেখা যাবে "মিশন ডিডিজিএল"

১৫ টাকায় দেখা যাবে "মিশন ডিডিজিএল"

১৫ টাকায় দেখা যাবে "মিশন ডিডিজিএল"

আধুনিক প্রজন্মের প্রেমের গল্পে নব্বই দশকের ভালোবাসার আবেগ, অপেক্ষা ও আন্তরিকতার ছোঁয়া নিয়ে নির্মিত হয়েছে আইস্ক্রিন অরিজিনাল রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। কমেডি, রোমান্স ও ফ্যামিলি ড্রামার মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার। এতে ‘মিশন ডিডিএলজে’র কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা। প্রিমিয়ারে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, আজিজুল হাকিম, নাজমি জান্নাত, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে নজর কাড়েন।

প্রিমিয়ার অনুষ্ঠানে জানানো হয়, আজ ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’। ওয়েব ফিল্মটি দেখতে খরচ হবে ১৫ টাকা। এ ছাড়া আইস্ক্রিনের সাবস্ক্রিপশন থাকলেও এটি দেখা যাবে।

‘মিশন ডিডিএলজে’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভী ও লাবণ্য চৌধুরী। অন্যান্য চরিত্রে আছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শেখ স্বপ্না, শারমিন সুলতানা শর্মী, নিয়ন আহসান ও আসিফ জাহাঙ্গীর অর্ক। গল্প লিখেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক ও এম কে এ তুষার। চিত্রনাট্য লিখেছেন আজহারুল ইসলাম অভি ও আসিফ জাহাঙ্গীর অর্ক।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা