শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ 'এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)' ২০২৬-এ নতুন ইতিহাস রচনার খুব কাছাকাছি পৌঁছে গেছেন মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট। এবারের আসরে তাকে সম্মানজনক 'আর্টিস্ট ডিরেক্টর' পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য সাধারণ ক্যাটাগরিতেও ১১টি মনোনয়ন পেয়েছেন এই গায়িকা। 


এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের সমৃদ্ধ ঝুলিতে আরও বেশ কয়েকটি নতুন মাইলফলক যুক্ত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তার সামনে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, এবারের এই বিশেষ সম্মাননা গ্রহণের মধ্য দিয়েই ভিএমএ-র ইতিহাসে এককভাবে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড গড়ে ফেলবেন সুইফট। 

এই অনন্য স্বীকৃতি যুক্ত হলে তার ঝুলিতে জমা হবে মোট ৩১টি ভিএমএ ট্রফি। ফলে তিনি পেছনে ফেলে দেবেন পপ তারকা বিয়ন্সেকে, যার ব্যক্তিগত, ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’ মিলিয়ে মোট পুরস্কারের সংখ্যা ৩০টি। প্রতিযোগিতামূলক বিভাগে জয় পেলে সুইফটের এই ব্যবধান আরও বাড়বে।।

ভিএমএ-র অন্যতম সেরা সম্মান 'ভিডিও অব দ্য ইয়ার' বিভাগে এবার “দ্য ফেট অব ওফেলিয়া” গানের জন্য মনোনীত হয়েছেন টেলর সুইফট। এটি জিতলে এই বিশেষ ক্যাটাগরিতে নিজেরই গড়া সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন তিনি। এর আগে “ব্যাড ব্লাড”, “ইউ নিড টু কাম ডাউন”, “অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম”, “অ্যান্টি-হিরো” এবং “ফোর্টনাইট” গানের জন্য পাঁচবার এই পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এবার জিতলে তা দাঁড়াবে ষষ্ঠ ট্রফিতে।

পাশাপাশি এক রাতে সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগও থাকছে সুইফটের সামনে। ১৯৮৭ সালে অস্কারজয়ী সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ অ্যাওয়ার্ডসহ এক রাতে সর্বোচ্চ ১০টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিলেন। সুইফট যদি তার মনোনীত সবকটি বিভাগে জয় পান, তবে এক আসরেই সর্বোচ্চ ১২টি ট্রফি জয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন তিনি।

'বেস্ট পপ' ক্যাটাগরিতে বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩টি করে ট্রফি নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সুইফট। এবার “দ্য ফেট অব ওফেলিয়া” গানের মাধ্যমে এ বিভাগে জয় এলে অ্যারিয়ানাকে টপকে এককভাবে রেকর্ডটি নিজের দখলে নেবেন তিনি। তবে অ্যারিয়ানাও এই বিভাগে মনোনীত হওয়ায় দুজনের লড়াইটি জমে উঠবে বেশ।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা