পূজা মানেই আনন্দ আর অসংখ্য স্মৃতির হাতছানি। আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব। সেই উৎসবের আগমনী বাতাস হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যেন বইতে শুরু করেছে। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে যৌবনে এসে আনন্দে মেতে উঠেন সবাই। ব্যতিক্রম নন সময়ের আলোচিত টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও।
এবারের দুর্গাপূজায় আরও একটি বাড়তি উৎসব যোগ হচ্ছে অভিনেত্রী কৌশানি মুখার্জির। পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এ মুহূর্তে জোরেশোরে চলছে প্রচার। সপ্তমী পর্যন্ত অভিনেত্রী সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর পরিবার নিয়ে পূজায় আমেজে মেতে উঠবেন।
অভিনেত্রী হওয়ার আগে তার পূজা কেমন ছিল? একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পূজার বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজার সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলে এসে ঝাড়ি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া, আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা।'
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা