শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদা নেয়ার অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

চাঁদা নেয়ার অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

চাঁদা নেয়ার অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

বন্ধুকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৬ হাজার টাকা) চাঁদা আদায়ের অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার চেন্নাইয়ের মাইলাপোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই অভিনেত্রীর নাম বর্ষিণী ভেঙ্কট। তিনি ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী।


২৮ বছর বয়সী বর্ষিণীরি বিরুদ্ধে অভিযোগ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তিনি ও তার কয়েকজন সহযোগী। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় এক শেয়ারবাজার ব্যবসায়ীকে মারধর করে অর্থ আদায় করা হয়।

অভিযোগকারী থারুন পেশায় শেয়ারবাজারের ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, বর্ষিণী ও তার বন্ধু সঞ্জয়সহ কয়েকজন মিলে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন। তারা থারুনকে ওই সিনেমায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। তবে তিনি এতে রাজি হননি। গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের লজে ফেরেন থারুন। এ সময় সেখানে বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন উপস্থিত ছিলেন। তারা থারুনকে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে ফোনে হুমকি আসতে থাকে বলে পুলিশকে জানান থারুন। একপর্যায়ে তিনি বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক হিসাবে ২ লাখ রুপি পাঠান। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৬ হাজার টাকা) দেওয়ার পরও সঞ্জয় আরও ২৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৬৩ হাজার টাকা) দাবি করে হুমকি দিতে থাকেন। পরে থারুন পুলিশের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে গিন্ডি থানার মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর ব্যাংক লেনদেন যাচাই করা হয়। সেখানে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায়।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা