পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পাকুন্দিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ জালাল উদ্দিন।
সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া
