শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনসার ভিডিপির ৫০০ চারা ও ৭৩০০ তালবীজ রোপণ

আনসার ভিডিপির ৫০০ চারা ও ৭৩০০ তালবীজ রোপণ

আনসার ভিডিপির ৫০০ চারা ও ৭৩০০ তালবীজ রোপণ

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৫০০টি ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং ৭ হাজার ৩০০টি তালবীজ রোপণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।রোববার 
(২৭ সেপ্টেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শহরের কমলাপুর এলাকার চানমারীস্থ আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বায়তুল আমান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে চারা রোপণ করে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, দেশব্যাপী ২৫ লাখ গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নয়টি উপজেলায় এসব চারা ও তালবীজ রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে সবুজ বনায়ন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ রক্ষায় জেলার মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
কর্মসূচিতে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 


বিপুল চন্দ 

জেলা প্রতিনিধি ফরিদপুর