শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দপুর বাজারে মোবাইল কোর্ট দুই ব্যবসায়ীকে জরিমানা

গোবিন্দপুর বাজারে মোবাইল কোর্ট দুই ব্যবসায়ীকে জরিমানা

গোবিন্দপুর বাজারে মোবাইল কোর্ট দুই ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে মৎস্য ও পশুখাদ্য বিক্রির বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মৎস্য ও পশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, সরকার কর্তৃক অননুমোদিত কোম্পানির ওষুধ বিক্রি এবং গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়গুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী দুই ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে এ ধরনের অভিযান ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে।

বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।