শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে জরুরি সভা

সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে জরুরি সভা

সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে জরুরি সভা

ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংয়ের আনাগোনা, দলবদ্ধ চলাফেরা ও আধিপত্য বিস্তারের অভিযোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও আশপাশের এলাকায় কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে জরুরি আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের টিম সার্বক্ষণিক সজাগ রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শুধু দরবার শরীফ নয়, আশপাশের কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দেখা গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্যাং এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। কিশোর গ্যাংয়ের সঙ্গে কারা জড়িত এবং তাদের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এ বিষয়ে কাজ করতে হবে।

তারা আরও বলেন, শুরুতেই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে। তাই সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

সভায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আকতার হোসেন কাবুল, শহীদুল ইসলাম শাহিন, রায়হান মিয়া, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তানভীর তুহিন 
সদরপুর, ফরিদপুর