শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি

ওসমান হাদির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি

ওসমান হাদির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবির। তিনি বলেছেন, গত দুইদিন ধরে যেমন ছিল (শারীরিক অবস্থা), তেমন একটা পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পরিবার চাইলে বা রাষ্ট্র যদি মনে করে, তাহলে ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করতে পারে। 

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাবির। 

তিনি আরও বলেন, সরকারিভাবে যদি পাঠানো হয়, কিছু প্রসিডিউর রয়েছে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে অর্ধকোটি টাকা ধার করে এয়ারক্রাফট ভাড়া করেছে হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত সরকার কাছ থেকে কোনো সহায়তা গ্রহণ করেনি।