শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকের বিস্তার ঠেকাতে শুধু অভিযান কিংবা গ্রেফতার যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার থেকে সমাজ পর্যন্ত সম্মিলিত প্রতিরোধ। তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, মাদক একজনকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজের ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার হাসানগঞ্জে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন এ সভার আয়োজন করে।

বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। পরিবারকে সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে সচেতন থাকতে হবে, আর শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে মাদকবিরোধী সচেতনতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা এবং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।

সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুন্দরগঞ্জ প্রতিনিধি ও হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মো. আঃ রহমান শিপন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

সাংবাদিক মো. রিয়াদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলাম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মো. জাহিদ হাসান জীবন, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, হাসানগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আবু হানিফ মিয়া, এম জে আই মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রম আরও জোরদার, নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি পালন এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, ধারাবাহিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ার পথ তৈরি হতে পারে।

 

শাহিন মিয়া 

গাইবান্ধা  সুন্দরগঞ্জ, প্রতিনিধি