সোহা আলি খান পাতৌদি একজন খ্যাতনামা ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি, বাংলা ও ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি-র কন্যা। জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান তার বড় ভাই।
পাতৌদি পরিবারে জন্ম নেওয়া সোহা দিল্লিতে জন্মগ্রহণ করেন। পশতু́ন বংশোদ্ভূত এই অভিনেত্রীর বাবা মনসুর আলি খান পাতৌদি ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নবাব অব পাতৌদি (৯ম)। তার দাদা ইফতিখার আলি খান পাতৌদি-ও ভারতের ক্রিকেট অধিনায়ক ছিলেন। দাদি সাজিদা সুলতান পাতৌদি ছিলেন ভোপালের বেগম।
তার বড় বোন সাবা আলি খান একজন জুয়েলারি ডিজাইনার ও আওকাফ-এ-শাহির মুতাওয়াল্লি। তিনি অভিনেত্রী কারিনা কাপুর-এর ননদ এবং অভিনেত্রী সারা আলি খান-এর ফুফি।
অভিনয় জীবন:
বলিউডে অভিষেক ঘটে দিল মাঙ্গে মোর!!! (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে।
বাংলা চলচ্চিত্র অন্তরমহল (২০০৫)-এ অভিনয় করেন।
রং দে বাসন্তী (২০০৬)-এর অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসা পান এবং আইফা অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অর্জন করেন।
পরবর্তী সময়ে খোয়া খোয়া চাঁদ (২০০৭), ৯৯ (২০০৯), তুম মিলে (২০০৯), মি. জো বি. কারভালহো (২০১৪) সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি গোদরেজ খেলো জিতো জিও গেম শো-এর সঞ্চালনাও করেছিলেন।
২০১৭ সালে তার লেখা প্রথম বই The Perils of Being Moderately Famous প্রকাশিত হয়। রাজকন্যা হিসেবে বেড়ে ওঠার জীবনের নানা হাস্যরসাত্মক অভিজ্ঞতা এই বইয়ে লিপিবদ্ধ রয়েছে। বইটি ২০১৮ সালে ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড অর্জন করে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে:
২০১৭ সালে তিনি অভিনয় করেন আদিত্য কেলগাঁওকর পরিচালিত সাউন্ডপ্রুফ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়, যার মধ্যে রয়েছে—
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব হিউস্টন
অটোয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস
ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা
বেলগাম ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
২০০৯ সাল থেকে অভিনেতা কুনাল খেমু-র সাথে সম্পর্কে ছিলেন। ২৫ জানুয়ারি ২০১৫ সালে মুম্বাইয়ে তাদের বিয়ে হয়। তাদের কন্যা ইনায়া নাউমি খেমু জন্মগ্রহণ করে ২৯ সেপ্টেম্বর ২০১৭ সালে।
আজ তার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও সফলতায় ভরপুর।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা