মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মোট ৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৩ জন ছাত্র এবং ৩২ জন ছাত্রী রয়েছেন।

ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কলেজটি। শিক্ষার্থীদের এই কৃতিত্বে কলেজজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও নিয়মিত তদারকির ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।