শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার গোয়েন্দা গল্পে তানিম নূরের সিনেমা

এবার গোয়েন্দা গল্পে তানিম নূরের সিনেমা

এবার গোয়েন্দা গল্পে তানিম নূরের সিনেমা


বরাবরই একটু অন্য পথে হাঁটেন নির্মাতা তানিম নূর। গতানুগতিক ধারার গল্পের বাইরে গিয়ে চলচ্চিত্রে তুলে আনেন ভিন্ন কিছু। তাই দর্শকদের কাছে তানিম নূরের চলচ্চিত্র মানেই বাড়তি কৌতূহল; উন্মাদনা। এবার মিলল জনপ্রিয় এই নির্মাতার নতুন সিনেমার খবর।  

ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে গোয়েন্দা গল্পে বাজিমাত করেছিলেন তানিম নূর। এবার ওটিটি মাধ্যম ছেড়ে বড় পর্দার দর্শকের জন্য নতুন গোয়েন্দা চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। তার নামও চূড়ান্ত। নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। 

সদ্য সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন নির্মাতা তানিম নূর। তাতে দেখা যায়, এক রহস্যে ঘেরা ঘরের দরজা। তাতে লেখা,  ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা, ‘কামিং ২০২৭’। আর তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শকমহলে কৌতূহল ও উন্মাদনা।

বছর শেষ হতে আর মাত্র বাকি কয়েক মাস। শোনা যাচ্ছে, আগামী বছর, ২০২৭ জুড়েই থাকছে তানিম নূরের একাধিক কাজ। কাজেই, ভক্তদের উদ্দীপনা বাড়ে আরও বহুগুণ। ‘মজনু এন্টারপ্রাইজ’ ছাড়াও, ‘কানাভূলো প্যারাডক্স’ নামের একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার কাজও করছেন তিনি।

 

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা