শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ  উপজেলায় আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৯.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর বিওপি'র টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ কালাম (৩০), পিতা-মোঃ মনিরুল, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে ০১টি কালো বালতির ভিতর ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। এরপর উক্ত স্থানটি বিজিবি টহলদল ঘিরে রাখে ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে, শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে  বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে ১৯টি ককটেল উদ্ধার করে।উদ্ধারকৃত ককটেলের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দুপুর ১৪৩০ ঘটিকায় শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে। এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ