শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুর র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুর র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুর র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। 
পরে  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক
মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-
মুহাম্মাদ আলী,  সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান

জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের ভূমিকা, শিক্ষকদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমান সময়ে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে আলোচনা করা হয়।

 


বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর