মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
সাঘাটায় জোরপূর্বক দৃষ্টি প্রতিবন্ধী রঞ্জু মিয়ার বসতবাড়ির জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রঞ্জু গংদের বিরুদ্ধে।
ঘটনাটি সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কুন্দুপাড়া গ্রামে ঘটেছে।
অভিযোগ সুত্র জানাযায় - সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কুন্দুপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রঞ্জু মিয়ার বসতবাড়ি জায়গা একই গ্রামের এনামুল হক এর ছেলে মান্না মিয়া গং বেশকিছু দিন হলো তাদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
এরই ধারবাহিতায় গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯ টার সময় মান্না মিয়া গংদের লোকজন জোরপূর্বক দৃষ্টি প্রতিবন্ধী রঞ্জু মিয়ার বসতবাড়ির উঠানে এসে তাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এতে প্রতিবন্ধী রঞ্জু তাদেরকে অন্যায় গালিগালাজ করতে বাধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে রঞ্জু মিয়াকে সহ তার স্ত্রী বিউটি বেগমকে মারপিট করার উদ্যত হয়।
পরে, স্থানীয় লোকজন আগিয়া আসলে মান্না মিয়া গংদের লোকজন প্রতিবন্ধী রঞ্জুর বসতবাড়ির জায়গা যেকোন সময় তাদের দখলে নেওয়া সহ অসহায় প্রতিবন্ধী রঞ্জু পরিবারকে উক্ত স্থান থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে চলিয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধীর রঞ্জু মিয়ার স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে প্রতিপক্ষ মান্না মিয়া গংদের কয়েকজনকে বিবাদী করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
অভিযোগের বিষয় নিশ্চিত হয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।