শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

প্রেম, বিরহ বা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের কোনো অভাব নেই। কিন্তু বিয়ের পর একটা যুগলের জীবনে আসলে কী ঘটে, সেই ‘বিবাহিত জীবন’ নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই হয়তো তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।  


সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে বসেছিল চরকির এই নতুন অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার শো। সেখানেই হাজির হয়েছিলেন ঢালিউড তারকা আরিফিন শুভ, যিনি সিনেমাটিতে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন।

প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন আরিফিন শুভ। সিনেমাটির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই এই তারকার কাছে প্রশ্ন রাখা হয়, বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ বা উপায় আসলে কী? হাসিমুখেই শুভ উত্তর দেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।” 

শুভর এমন জবাবে উপস্থিত প্রায় সকলেই হেসে ওঠেন। এছাড়া সহশিল্পী কেয়া পায়েল ও অন্যান্য কলাকুশলীদের প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই মিলে অনেক কষ্ট করলেও কাজটিতে তারা বেশ আনন্দ পেয়েছেন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা