শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা'র শুভ জন্মদিন

আজ বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা'র শুভ জন্মদিন

আজ বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা'র শুভ জন্মদিন

ট্যাক্সি চালক থেকে নায়ক
অভিনেতা রাজেশ শর্মা — জীবনের মঞ্চে এক অনুপ্রেরণার নাম
জীবনে কেউ সোনার চামচ নিয়ে জন্মান না, কিন্তু কেউ কেউ নিজের ঘামের চামচে ভাগ্যের ভাত রাঁধতে জানেন।
ঠিক তেমনই এক মানুষ — অভিনেতা রাজেশ শর্মা।
একসময় তিনি ছিলেন কলকাতার রাস্তায় ট্যাক্সি চালক।


আজ তিনি বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা, এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে মহেন্দ্র সিং ধোনির কোচের চরিত্রে যাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
রাজেশ শর্মা নিজের জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে একবার বলেছিলেন —
“আমি থিয়েটারকে ভালোবাসতাম, কিন্তু পেট চালাতে হতো। সরকারি চাকরি পাওয়া সম্ভব ছিল না, প্রাইভেট ফার্মে কাজ করলে রিহার্সাল করা যেত না। তাই ট্যাক্সি চালানো শুরু করলাম, কারণ এটা ছিল পুরো নিজের হাতে। থিয়েটার করতাম, ট্যাক্সিও চালাতাম। তারপর একদিন অভিনয়ের শো বাড়তে লাগল, ট্যাক্সি চালানো বন্ধ হয়ে গেল।”


অভিনেতা রাজেশ শর্মা
জন্ম: ৮ অক্টোবর ১৯৭০ (বয়স ৫৪)
রাজেশ শর্মার জন্ম ৮ অক্টোবর ১৯৭০ সালে ভারতের লুধিয়ানায়।
তিনি কলকাতায় কর্মজীবন শুরু করেন এবং ‘রঙ্গকর্মী’ নামের একটি নাট্যদলে যুক্ত হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন।
পরে ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এন.এস.ডি.), নয়াদিল্লি থেকে ১৯৯০ সালে স্নাতক হন।


রাজেশ শর্মা ১৯৯৬ সালে মাচিস চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।
এরপর তিনি বাংলা চলচ্চিত্রে ফিরে আসেন অপর্ণা সেন পরিচালিত পরমিতার একদিন (২০০০) ছবির মাধ্যমে।

 

২০০৫ সালে পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আবার বলিউডে নিজের অবস্থান শক্ত করেন — এটি ছিল বিদ্যা বালানের অভিষেক চলচ্চিত্র, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন সাইফ আলি খান।


তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
Special 26
M.S. Dhoni: The Untold Story
One Day: Justice DeliveredBatla House
India’s Most Wanted ইত্যাদি...
মঞ্চ থেকে সিনেমা — তাঁর যাত্রা কেবল পেশার নয়, এক অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের গল্প।
আজ রাজেশ শর্মা প্রমাণ করেছেন — প্রতিভা আর অধ্যবসায় থাকলে জীবন কোনোদিনও হেরে যায় না।

শুভ জন্মদিন অভিনেতা রাজেশ শর্মা!
তাঁর জীবনের গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় —
“পরিশ্রম ও ভালোবাসা দিয়ে স্বপ্নকে জয় করা যায়।”

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা