শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল শুক্রবার

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল শুক্রবার

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল শুক্রবার

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে মাগুরা পৌরসভা ফুটবল একাদশ ও মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশ।
ফাইনাল উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী শুক্রবার বিকেল ৩টায় মাগুরা জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
এছাড়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি