শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ বছর পর নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’

৩০ বছর পর নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’

৩০ বছর পর নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’

এবার নতুন আঙ্গিকে এলো ‘প্রেমের সমাধি’। গানটির মূল কোরাস একই রেখে নতুন একটি গান বানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

নতুন আঙ্গিকের গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর গেয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

মূল ‘প্রেমের সমাধি’ গানটির রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু, এর সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। গানের দৃশ্যে অভিনয় করেছেন বাপ্পারাজ ও শাবনাজ।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কালজয়ী গানটিকে নতুন প্রজন্মের সামনে ভিন্ন আঙ্গিকে নিয়ে আসার জন্যই তারা এ উদ্যোগ নিয়েছেন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা