শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এসআরবি-১৩ (রংপুর)।
‎
‎উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 
‎এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানের (৪৫) বাড়ির আঙিনার একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
‎
‎উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিনসহ বিদেশি (ভারত) পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।
‎
‎এ ব্যাপার এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন 
‎
‎এ প্রসঙ্গে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

‎মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি