শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে ভীমরুলের কামড়ে নিহত ১

গাজীপুরে ভীমরুলের কামড়ে নিহত ১

গাজীপুরে ভীমরুলের কামড়ে নিহত ১

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভীমরুলের বাসা ভেঙে গেলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঢাকার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না দাস ও ভাগনে সজিব দাসসহ আশপাশের কয়েকজনও আহত হয়েছেন।
নিহত স্বপন দাস শ্রীপুর সদরের মৃত নরেন্দ্র দাসের ছেলে। গুরুতর আহত স্ত্রী রত্না দাস ঢাকার সিনসিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
স্বপন দাসের ভাতিজা কৃষ্ণ বাশফোর জানান, শুক্রবার সকালে বাড়ির কাজের জন্য বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান স্বপন দাস। এ সময় অসাবধানতাবশত ভীমরুলের বাসা ভেঙে গেলে ঝাঁকে ঝাঁকে ভীমরুল তাঁকে কামড়াতে শুরু করে। এ সময় তাঁর স্ত্রী রত্না দাস, ভাগনে সজিব দাসসহ আশপাশের কয়েকজনও আক্রান্ত হন।
পরে স্বজনেরা গুরুতর আহত স্বপন দাসকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার সিনসিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ভীমরুলের কামড়ে আহত স্বপন দাসকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: