শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, ৯৯৯-এ জানিয়ে গ্রেপ্তার স্বামী

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, ৯৯৯-এ জানিয়ে গ্রেপ্তার স্বামী

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, ৯৯৯-এ জানিয়ে গ্রেপ্তার স্বামী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান স্বামী উদ্দীপ (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমা রানী (২৫) ওই গ্রামের উদ্দীপের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে সীমা রানী ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর রক্তক্ষরণে সীমা রানীর মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।