শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

উপজেলা প্রশাসনের আয়োজনে

গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও এ-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুল হুদার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্যসচিব বাপ্পী কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিমসহ গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে প্রকৃত তথ্য সংগ্রহ, তথ্যের যথার্থতা যাচাই এবং সংশ্লিষ্ট পরিবারের সঠিক তথ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সাংবাদিকদের কার্যক্রমের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার পাশাপাশি জনসাধারণের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।