শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা

 

জাতীয় কন্যাশিশু দিবস
উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সকালে  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি  র‍্যালিটি শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে‌ জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরীসহ বিভিন্ন সরকারি-
বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর