শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

 

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে নষ্ট হয়েছে তিন বিঘা জমির ধান। এতে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মায়াজ উদ্দীন। গতকাল রাতে উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মায়াজ উদ্দীন জানান, জমি থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা ওই ধানে আগুন ধরিয়ে দেয়। তবে কে আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ধানের অর্ধেকের বেশি পুড়ে নষ্ট হয়ে যায়।

মান্দা ফায়ার সার্ভিসের লিডার শফিউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি পূর্ণাঙ্গ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আশপাশে বৈদ্যুতিক সংযোগ বা বাড়িঘর না থাকায় পথচারীর ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে আবেদন করলে তা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।

এম এ মতিন 
মান্দা নওগাঁ প্রতিনিধি