মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: নুরুল ইসলাম নয়ন

কঠোর অবস্থানের কথা জানালেন নুরুল ইসলাম নয়ন


মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: নুরুল ইসলাম নয়ন

মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য (এমপি) ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে ইতোমধ্যে অনেককে কারাগারে যেতে হয়েছে। সমাজের সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। তবে গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এসব আন্দোলন-সংগ্রামে যুবদলও সক্রিয় ভূমিকা পালন করেছে।


আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব  জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন সহ আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার আহবায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্য সচিব বেলাল হোসেন

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আজাদ 
ভোলা জেলা প্রতিনিধি