লক্ষ্মীপুরের রায়পুরে সাপের কামড়ে কাউছার (১৫) নামের ওয়ার্কসপ শ্রমীক এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোহনা ইউপির কাপিলাতুলি গ্রামে ছৈয়াল বাড়ীতে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে (৩০ অক্টোবর) জানাজা নামাজের পর নিহতকে দাফন করা হয়। নিহত কাউছার একই এলাকার সমু পাটোয়ারী (কুট্টি) ছেলে কাউছার (১৫) । তারা দুই ভাই, সে বড়।
জানা যায়, ৫-৬ বছর ধরে চট্রগ্রাম শহরে একটি ওয়ার্সপে কাজ করেন বাবাসহ দুই ভাই। ৭দিন আগে ছুটিতে বাবার সাথে কাউছারসহ দুই ভাই রায়পুরে গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে বংশীব্রীজ এলাকা থেকে বাজার করে বাড়ীতে আসার পথে প্রাকৃতিক কাজ সারতে রাস্তার পাশে বসে। এসময় কাউছার হোসেনকে সাপে কামড় দিলে পরিবারের সদস্যরা তাকে বাড়ীতে নিয়ে আসে। এসময় কয়েকবার বমি করলে এক ওজার কাছে নিলে অবস্থার অবনতি হওয়া শুক্রবার ভোরে সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া রহমান নিপু বলেন, সাপের ছোবলে আহত কাউছার নামে এক কিশোরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
